দীপাবলিতে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি

দীপাবলির দিন বড় চমক দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তাদের ছেলে বিহানের মুখ। দীপাবলির দিন দুপুরে ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। লেখেন, ‘আমাদের এখনও পর্যন্ত সবথেকে উজ্জ্বল দীপাবলি। সবাইকে অনেক ভালবাসা, উজ্জ্বলতা এবং আনন্দ জানালাম।’ এই ছবিতেই তারকা যুগলের মাঝে ছোট্ট […] The post দীপাবলিতে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

দীপাবলিতে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি
৮ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

দীপাবলির দিন বড় চমক দিলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন তাদের ছেলে বিহানের মুখ।

দীপাবলির দিন দুপুরে ক্যাটরিনা কাইফ ইনস্টাগ্রামে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। লেখেন, ‘আমাদের এখনও পর্যন্ত সবথেকে উজ্জ্বল দীপাবলি। সবাইকে অনেক ভালবাসা, উজ্জ্বলতা এবং আনন্দ জানালাম।’ এই ছবিতেই তারকা যুগলের মাঝে ছোট্ট বিহানকে দেখা যাচ্ছে।

অতীতেও ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাদের ছেলের ঝলক প্রকাশ্যে এনেছেন। তবে, তখন তারা এই খুদের ছোট্ট ছোট্ট হাত বা পায়ের ছবি পোস্ট করেছেন। এদিন বিহানের একবছর পূরণ হতেই মুখ দেখালেন।

ক্যাটরিনা কাইফ এদিন একটি হলুদ রঙের আনারকলি চুড়িদার পরেছিলেন। অন্যদিকে ভিকি কৌশলের পরনে ছিল ক্রিম রঙের পাঞ্জাবি এবং পায়জামা। বাবা মায়ের সঙ্গে পোশাকের রং মিলিয়ে বিহানকে পরানো হয়েছিল ক্রিম পাঞ্জাবি এবং পায়জামা, সঙ্গে হলুদ জোহর কোট। ক্যাটরিনা এবং ভিকি বিহানের দুই পাশে বসে তাকে ধরে রয়েছেন, আর মাঝে আনন্দে ডগমগ হয়ে দুই হাত তুলে হাসিমুখে পোজ দিয়েছে বিহান।

এই ছবি পোস্ট হতেই কমেন্টের বন্যা বইছে। কেউ জানিয়েছেন ছোট্ট বিহানকে নাকি তার মায়ের মতো দেখতে। কেউ আবার ভিকি কৌশলের হাসি এবং ছোটবেলার মুখের সঙ্গে মিল পেয়েছেন। বিহানকে কার মতো দেখতে, বাবা না মা, সেই নিয়েই এখন দ্বিধাবিভক্ত গোটা নেটপাড়া।

প্রসঙ্গত, ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। রাজস্থানের একটি আলিশান দুর্গে বসেছিল তাদের বিবাহ বাসর। বিয়ের তিন বছরের মাথায়, ২০২৫ সালের ৭ নভেম্বর তাদের সংসার বড় হয়। ভূমিষ্ট হয় তাদের ছেলে, বিহান। গতকালই জন্মদিন ছিল এই একরত্তির। তারপরই দিন অনুরাগীদের চমক দিয়ে ছেলের মুখ দেখালেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল।

The post দীপাবলিতে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন ক্যাটরিনা-ভিকি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.