নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৬) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুর বাড়ির মো. সোহাগের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সামির বাড়ির পাশের পাকা রাস্তা পার হচ্ছিল। […] The post নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় মো. সামির (৬) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিঘিরপাড় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামির ওই এলাকার উত্তরপাড়ার বাহাদুর বাড়ির মো. সোহাগের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে সামির বাড়ির পাশের পাকা রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান কামাল বলেন, ‘ঘটনার পরপরই অটোরিকশা পালিয়ে যায়। কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
The post নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





