কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার নিন্দা
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সাধারণ ছাত্রীদের ন্যায্য অধিকারের আন্দোলনে গভীর রাতে পুলিশ ডেকে এনে ছাত্রীবাসে প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম ও বর্বরোচিত লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা । এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘সাধারণ […] The post কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের সাধারণ ছাত্রীদের ন্যায্য অধিকারের আন্দোলনে গভীর রাতে পুলিশ ডেকে এনে ছাত্রীবাসে প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম ও বর্বরোচিত লাঠিচার্জ এবং শারীরিক নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার কেন্দ্রীয় সভানেত্রী মুনজিয়া ও সেক্রেটারি জেনারেল ডা. নাহিয়ান ফাইরুজ নাজিফা ।
এক যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘সাধারণ ছাত্রীরা তাদের হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট দূরীকরণ এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের দাবিতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করছিল। কিন্তু কলেজ প্রশাসন তাদের যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান না করে, গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ ডেকে এনে ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। পবিত্র শিক্ষাঙ্গনে এবং ছাত্রীদের নিরাপদ আশ্রয়স্থল ছাত্রীবাসে পুরুষ পুলিশ প্রবেশ করে ছাত্রীদের ওপর নির্মম শারীরিক নির্যাতন ও বেধড়ক লাঠিচার্জ করার ঘটনা অত্যন্ত নজিরবিহীন, লজ্জাজনক এবং আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন।’
নেতারা আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের অভিভাবক হিসেবে যেখানে অধ্যক্ষের দায়িত্ব ছিল ছাত্রীদের নিরাপত্তা দেওয়া এবং স্নেহের সঙ্গে সমস্যার সমাধান করা, সেখানে তিনি ছাত্রীদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে নিজের পদের নৈতিক যোগ্যতা হারিয়েছেন। এই হামলায় সাধারণ ছাত্রীরা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
বিবৃতিতে নেতারা অবিলম্বে এই পুলিশি হামলার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার দায় নিয়ে অধ্যক্ষের জবাবদিহিতা ও পদত্যাগ এবং আহত ছাত্রীদের চিকিৎসার ব্যয়ভার বহনসহ শিক্ষার্থীদের ন্যায্য দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জোর দাবি জানান। অবিলম্বে এই স্বৈরাচারী ও দমনমূলক আচরণ বন্ধ করে ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপদ আবাসন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
The post কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ছাত্রীদের ওপর পুলিশি হামলার নিন্দা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





