নিহত সেনা সদস্যের গ্রামের বাড়িতে শোকের মাতম

ফরিদপুর: দেশের জন্য প্রাণ দিলেন তিতাস শেখ। স্বজনদের আহাজারিতে ভারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রাম। কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সাথে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে চলছে শোকের মাতম। শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এ দৃশ্য। এমন মৃত্যুতে মা রেখা বেগমের হাজারীতে পরিবেশ হয়ে […] The post নিহত সেনা সদস্যের গ্রামের বাড়িতে শোকের মাতম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নিহত সেনা সদস্যের গ্রামের বাড়িতে শোকের মাতম
৬ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ফরিদপুর: দেশের জন্য প্রাণ দিলেন তিতাস শেখ। স্বজনদের আহাজারিতে ভারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রাম।

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সাথে গোলাগুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে চলছে শোকের মাতম।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের বাড়িতে গিয়ে দেখা যায় এ দৃশ্য।

এমন মৃত্যুতে মা রেখা বেগমের হাজারীতে পরিবেশ হয়ে উঠেছে ভারী। স্ত্রী সুমাইয়া আক্তার বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বামীকে হারিয়ে। ছেলেকে হারিয়ে বাবা আফজাল শেখের মুখ দিয়ে কোন কথা বের হচ্ছে না। শুধুই চোখ দিয়ে পানি পড়ছে বলতে পারছেন না তিনি কিছুই। চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারের সাথে বিয়ে হয় তিতাস শেখের।

আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে তার কর্মস্থলে নেওয়ার কথা ছিল তিতাস শেখের। কিন্তু একটি বুলেট তাকে থামিয়ে দিল তার পথ চলা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মরদেহ রামুতে রয়েছে। আনতে গিয়েছেন তিতাসের ছোট ভাই। প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে এমনটাই জানিয়েছে পরিবারের সদস্যরা।

The post নিহত সেনা সদস্যের গ্রামের বাড়িতে শোকের মাতম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.