নোয়াখালীতে ছয় ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা
নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রাদার্স ফার্মেসি ও নুর মেডিকেল […] The post নোয়াখালীতে ছয় ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদফতরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ব্রাদার্স ফার্মেসি ও নুর মেডিকেল হল এবং হারিস চৌধুরী বাজারের জনসেবা ফার্মেসি, নিউ সেবা মেডিকেল হল, ভাই ভাই মেডিকেল হল ও দেবনাথ ফার্মেসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নোয়াখালী জেলা ওষুধ তত্ত্বাবধায়ক আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন চরজব্বার থানা-পুলিশের সদস্যরা।
জানা যায়, অভিযানকালে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা ও লাইসেন্স নবায়ন না করা এবং চিকিৎসকদের জন্য বরাদ্দ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের মতো বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণযোগ্য ওষুধ যথাযথভাবে রেফ্রিজারেটরে না রাখার বিষয়টিও নজরে আসে। পরবর্তীতে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী সংশ্লিষ্ট ছয়টি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, ‘অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়েছে। প্রাথমিকভাবে অর্থদণ্ডের পাশাপাশি ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
The post নোয়াখালীতে ছয় ফার্মেসিকে মোট ১ লাখ টাকা জরিমানা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





