নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জুনায়েদ (১২) নামে এক কিশোরের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার […] The post নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

সিরাজগঞ্জ: জেলার কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ জুনায়েদ (১২) নামে এক কিশোরের মরদেহ প্রায় ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ভদ্রঘাট পশ্চিম খানপাড়া এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিহত জুনায়েদ ওই এলাকার মৃদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এক পর্যায়ে তার তিন বন্ধু তীরে ফিরে এলেও পানির স্রোতে তলিয়ে যায় সে। পরে স্থানীয় লোকজন ও জেলেরা নদীতে জাল ফেলে তার সন্ধানে তল্লাশি চালান। তবে দীর্ঘ সময়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরদিন রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ১৫০ মিটার দূরে পানির নিচে তার মরদেহের সন্ধান পান। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ফরিদ উদ্দিন জানান, নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী থেকে আসা ডুবুরি দলের লিডার মশিউর রহমানও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
The post নিখোঁজের ২২ ঘণ্টা পর নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





