মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু

পটুয়াখালী: জেলায় সাগর ও নদীতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর (রোববার) থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন […] The post মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু
৩১ অক্টোবর, ২০২৬ ১৫:০০  

পটুয়াখালী: জেলায় সাগর ও নদীতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের ওপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা আরোপ করে। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় ও মজুত দণ্ডনীয় অপরাধ।

১ নভেম্বর (রোববার) থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

এ সময়ে আইন অমান্য করে জাটকা ইলিশ শিকার করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

জাটকা রক্ষায় এখন পর্যন্ত পটুয়াখালী প্রশাসনের তেমন কোনো প্রচারাভিযান লক্ষ্য করা যায়নি। তবে পটুয়াখালী জেলা মৎস্য বিভাগ জানিয়েছে জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশের সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান পরিচালনা করা হবে।

অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করবে সরকার।

The post মধ্যরাত থেকে জাটকা ইলিশ শিকারে ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.