২১৬ সুইচ গিয়ার উদ্ধার, বিক্রি করা হতো অপরাধীদের কাছে: এসআরবি
ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা, মাছরাঙ্গাসহ বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। দেশের বাইরে থেকে আনা এসব অস্ত্রগুলো বিক্রির উদ্দেশে ওই বাসায় মজুদ করা হয়েছিল। সন্ত্রাসীরা ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহার করতো। আর এই ঘটনায় এস এম রবীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে […] The post ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, বিক্রি করা হতো অপরাধীদের কাছে: এসআরবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Ente

ঢাকা: রাজধানীর কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে ঈগল, চিতা, মাছরাঙ্গাসহ বিভিন্ন মডেলের ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। দেশের বাইরে থেকে আনা এসব অস্ত্রগুলো বিক্রির উদ্দেশে ওই বাসায় মজুদ করা হয়েছিল। সন্ত্রাসীরা ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধে এসব অস্ত্র ব্যবহার করতো। আর এই ঘটনায় এস এম রবীন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।
রোববার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সন্মেলনে বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য জানান।
ইন্তেখাব চৌধুরী বলেন, গত ৩ অক্টোবর রাতে এসআরবি-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন লাবনী পয়েন্টের একটি বাসায় বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অবৈধ সুইচ গিয়ার চাকু মজুদ রাখা আছে।
তিনি বলেন, তথ্যের ভিত্তিতে এসআরবি-২ এর একটি আভিযানিক দল ওই বাসায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে ঈগল মডেলের ১৮০টি, চিতা মডেলের ২০টি, মাছরাঙ্গা মডেলের ১২টি এবং কমবোর্ড মডেল ৪টিসহ মোট ২১৬টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে। একই সাথে অবৈধ সুইচ গিয়ার চাকুর মজুদদার ও সরবরাহকারী এস এম রবীনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের তথ্য জানিয়ে তিনি বলেন, এসব চাকু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অপরাধীদের নিকট সরবরাহ করা হতো। ছিনতাই, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটনে এসব অস্ত্রের ব্যবহার হয়। বাংলাদেশে প্রচলিত আইনে এ ধরনের ধারালো অস্ত্র ক্রয়-বিক্রয় বহন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। জব্দকৃত আলামত এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
The post ২১৬ সুইচ গিয়ার উদ্ধার, বিক্রি করা হতো অপরাধীদের কাছে: এসআরবি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





