সারাদেশে বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী

ঢাকা: সারাদেশে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। সীমিত আয়ের জনগোষ্ঠীর আবাসন সংকট দূর করতে ইতোমধ্যে এক লাখ ফ্ল্যাট নির্মাণের মেগা উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ রোধে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা […] The post সারাদেশে বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী first appeared on Sarabangla | B

সারাদেশে বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী
৪ অক্টোবর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: সারাদেশে টেকসই ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের জন্য বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। সীমিত আয়ের জনগোষ্ঠীর আবাসন সংকট দূর করতে ইতোমধ্যে এক লাখ ফ্ল্যাট নির্মাণের মেগা উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অপরিকল্পিত নগরায়ণ রোধে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা শহর ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় সুনির্দিষ্ট মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে, যার মূল লক্ষ্য হলো আবাসন, পরিবেশ ও উন্নত নাগরিক সুবিধার সমন্বয় ঘটানো।

রোববার (৪ অক্টোবর) বিকেলে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‍্যালির পূর্বমুহূর্তে উদ্বোধনী বক্তব্যে গণপূর্তমন্ত্রী এসব কথা জানান। রাজধানীর জিয়া উদ্যান প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়। গুরুত্বপূর্ণ এই কর্মসূচিতে গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ও প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ রিহ্যাব এবং বিআইপির উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিশ্ব বসতি দিবসের মূল আয়োজন উপলক্ষে আগামী পাঁচ অক্টোবর সোমবার সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রীর সভাপতিত্বে এই সেশনে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিজ ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া একই স্থানে তিন দিনব্যাপী আবাসন মেলার উদ্বোধন করা হবে, যেখানে ১৫৭টি স্টলে বিভিন্ন আবাসন সংস্থা, ব্যাংক ও নির্মাণ খাতের প্রতিষ্ঠানসমূহ নিজেদের আধুনিক সেবা প্রদর্শনের সুযোগ পাবে।

The post সারাদেশে বাসযোগ্য আবাসন পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: গণপূর্তমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.