টুঙ্গিপাড়া এনসিপির আহ্বায়কের পদত্যাগ
গোপালগঞ্জ: কমিটি গঠনের মাত্র ৮ দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম পদত্যাগ করেছেন। রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান। পদত্যাগপত্রে শাহিদ আলম বলেন, তিনি এনসিপি […] The post টুঙ্গিপাড়া এনসিপির আহ্বায়কের পদত্যাগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

গোপালগঞ্জ: কমিটি গঠনের মাত্র ৮ দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম পদত্যাগ করেছেন।
রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্রে তিনি শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার কথা জানান।
পদত্যাগপত্রে শাহিদ আলম বলেন, তিনি এনসিপি গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে তিনি তার সব পদ থেকে অব্যাহতি নিচ্ছেন। একই সঙ্গে ভবিষ্যতে আর কোনো রাজনীতির সঙ্গে নিজেকে জড়াবেন না বলেও অঙ্গীকার করেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মো. শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়েছিল।
নবগঠিত ওই কমিটিকে আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল এবং ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে কমিটি গঠনের মাত্র আট দিনের মধ্যেই আহ্বায়কের পদত্যাগের ঘটনায় টুঙ্গিপাড়ার স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
The post টুঙ্গিপাড়া এনসিপির আহ্বায়কের পদত্যাগ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





