ফটিকছড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন। সাইফুল ইসলাম ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামের বাসিন্দা। উপজেলার হেয়াকো বাজারে […] The post ফটিকছড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু first appeared on Sarabangla

ফটিকছড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
৪ অক্টোবর, ২০২৬ ১৪:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফুল ইসলাম (২৮) নামে এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগানবাজার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন।

সাইফুল ইসলাম ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া গ্রামের বাসিন্দা। উপজেলার হেয়াকো বাজারে ‘সেবা মেডিকেল হল’ নামের একটি ফার্মেসিতে তিনি নিয়মিত চিকিৎসাসেবা দিতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বরসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তিন দিন আগে পরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

সাইফুলের বন্ধু মোহাম্মদ মাইনুদ্দীন জানান, বিকেল চারটার দিকে অ্যাম্বুলেন্সে শহরে যাওয়ার পথে হাটহাজারী এলাকায় পৌঁছালে সাইফুল মারা যান। পরে স্বজনেরা তার মরদেহ গ্রামের বাড়ি হলুদিয়ায় নিয়ে যান।

 

The post ফটিকছড়িতে ডেঙ্গু আক্রান্ত হয়ে পল্লী চিকিৎসকের মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.