কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়: শফিকুর রহমান
ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়। রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনিয়মের প্রতিবাদের প্রসঙ্গ তুলে করা এক পোস্টে এ কথা লেখেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর […] The post কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়।
রোববার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অনিয়মের প্রতিবাদের প্রসঙ্গ তুলে করা এক পোস্টে এ কথা লেখেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বিমানবন্দরে যাত্রী সাধারণের দুর্ভোগ-ভোগান্তি, কর্তৃপক্ষের উদাসীনতা, অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কার্যত তিনি ভুক্তভোগী যাত্রী সাধারণ, বিশেষ করে বিদেশফেরত প্রবাসীদের প্রতিবাদের কণ্ঠে পরিণত হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তার এই প্রতিবাদকে আমলে নিয়ে দুর্বলতাগুলো সংশোধন করার পরিবর্তে তাকে গ্রেফতার করা হয়েছে। এমনকি দুইবারের সাবেক সংসদ সদস্য এবং একজন বীর মুক্তিযোদ্ধাকে জনসম্মুখে অপমানিত করার নানা হীন পদক্ষেপ নেওয়া হয়েছে।’
জামায়াত আমির বলেন, ‘জনগণ অন্ধ নয়, সবই দেখছে। কার্যত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি বীরত্বের প্রমাণ দিয়েছেন এবং ভুক্তভোগী মানুষের হৃদয়ের বীরে পরিণত হয়েছেন।’
সবশেষে তিনি লেখেন, ‘আল্লাহ তায়ালা তার সম্মান বৃদ্ধি করুন। আমীন।’
এর আগে, ২ অক্টোবর দেওয়া এক ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান মেজর (অব.) আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘সম্পূর্ণ মিথ্যা’।
The post কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়: শফিকুর রহমান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





