হজের অর্থ জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা থাকবে
ঢাকা: আগামী ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ […] The post হজের অর্থ জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা থাকবে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: আগামী ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্দেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২০ সেপ্টেম্বর স্মারকের পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকগুলোর সংশ্লিষ্ট শাখা আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার এবং ২৬ সেপ্টেম্বর শনিবার স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।
এ ছাড়া ব্যাংকের স্বাভাবিক লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজ নিবন্ধনকারী অর্থ জমা দিতে উপস্থিত থাকলে, তিনি যতক্ষণ পর্যন্ত অর্থ জমা দিতে আসবেন, ততক্ষণ পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অর্থ গ্রহণ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ২৫ ও ২৬ সেপ্টেম্বর নির্ধারিত শাখাগুলোতে হজ নিবন্ধনকারীদের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। ব্যাংকিং লেনদেনের নির্ধারিত সময়ের পরও অর্থ জমা দিতে আসা ব্যক্তিদের যেন কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
ফলে ২৫ সেপ্টেম্বর শুক্রবার ও ২৬ সেপ্টেম্বর শনিবার হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোতে বিশেষ ব্যবস্থা থাকবে। নির্ধারিত সময়ের পরও অর্থ জমা দিতে আসা হজ নিবন্ধনকারীদের উপস্থিতি অনুযায়ী অর্থ গ্রহণের সুযোগ রাখা হবে।
The post হজের অর্থ জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর ব্যাংক খোলা থাকবে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





