পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ২৪ শতক জমি মাদরাসার নামে দান করেন। ওই জমিতে মাদরাসার ভবন ও নিয়ন্ত্রণাধীন কয়েকটি […] The post পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে first appeared on Sarabangla |

পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০০  

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ফুলতলা পানিডুবি দারুচ্ছুন্নাহ দাখিল মাদরাসার জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা।

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ১৯৮৩ সালে ময়জউদ্দিনের বাবা মহিরউদ্দিন ২৪ শতক জমি মাদরাসার নামে দান করেন। ওই জমিতে মাদরাসার ভবন ও নিয়ন্ত্রণাধীন কয়েকটি দোকান রয়েছে। গত শনিবার ওই জমির প্রায় ৫ শতক নিজেদের দাবি করে দখল করে চারপাশে বালু ফেলে দেন ময়জউদ্দিন ও তার সহযোগীরা। এতে দোকানের সামনে বালু জমে ১০টি দোকানের বেচাকেনা বন্ধ হয়ে যায়।

এ ঘটনায় দখলদারদের বিচার, জমি উদ্ধার ও প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে মানববন্ধন করে মাদরাসা কর্তৃপক্ষ।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার লাভলী বেগম বলেন, ‘এই জমিটি ৪৩ বছর ধরে মাদরাসার ভোগদখলে রয়েছে। এখানে ভবন ও কিছু দোকানপাট আছে। শনিবার ক্ষমতার দাপট দেখিয়ে সেই জমি দোকানপাটের অংশ বলে দখল করে দোকানপাটে তালা দেন বিএনপি নেতা ময়েজউদ্দিন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি বিচার দাবি করছি।’

মাদরাসার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘মাদরাসার জমি অবৈধ দখলের প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি। মাদরাসার জমি উদ্ধার, বন্ধ করে দেওয়া দোকানগুলো খুলে দেওয়া এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মইজুদ্দিন, তার ছেলেসহ কয়েকজন মিলে মাদরাসার দোকানগুলো দখল করে সেখানে বালু ফেলেছেন।’

অভিযোগের বিষয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ময়জউদ্দিন বলেন, ‘দলের কোনো প্রভাব খাটিয়ে জমি দখল করা হয়নি। দীর্ঘদিন ধরে অভিযোগ দিয়ে আসছি যে জমিটি আমাদের। গত শনিবার জমিটা আমরা দখল করছি।’

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘মাদরাসার পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি দেখতে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি কর্মকর্তাকে বলা হয়েছে এবং প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

The post পঞ্চগড়ে মাদরাসার জমি দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.