যশোরে বাহারুল হত্যা মামলায় গ্রেফতার ঘাতক, অস্ত্র-গুলি উদ্ধার
যশোর: যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডের ‘ঘাতক’ রমজানকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতার রমজান খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের মিনারুল মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে […] The post যশোরে বাহারুল হত্যা মামলায় গ্রেফতার ঘাতক, অস্ত্র-গুলি উদ্ধার first appeared on Sarabangla | Break

যশোর: যশোরের অভয়নগরে বাহারুল মল্লিক হত্যাকাণ্ডের ‘ঘাতক’ রমজানকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম নিজ দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতার রমজান খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের মিনারুল মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ নিয়ে মামলাটিতে দুইজনকে গ্রেফতার করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর অভয়নগর থানার বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের আওতাধীন রানাগাতী গ্রামের রশিদ মোল্লার বাগানে বাহারুল মল্লিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হওয়ার পর বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. নাসির উদ্দিন ও অভয়নগর থানা পুলিশের একটি টিম গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আশরাফুল আশা ওরফে আশরাফকে (৩৮) গ্রেফতার করা হয়। পরে টানা ১৩ দিনের অভিযান শেষে ২০ সেপ্টেম্বর রাতে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত মো. রমজানকে (২০) গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘রমজানের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলনার ফুলতলা থানার দক্ষিণদিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানের পশ্চিমপাশে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ৭.৬৫ পিস্তল, একটি লোহার তৈরি ওয়ান শুটারগান এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।’
The post যশোরে বাহারুল হত্যা মামলায় গ্রেফতার ঘাতক, অস্ত্র-গুলি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





