স্টাইলিশ ডিজাইন ও দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফের সমন্বয়
স্মার্টফোন সেগমেন্টে ভিভো ভি৮০ লাইট উন্মোচন করলো ভিভো
- দ্যুতি ছড়ানো কার্ভড ডিসপ্লে ও আধুনিক 'স্কাইলাইন' ক্যামেরা ডিজাইনের স্মার্টফোন
- শক্তিশালী প্রসেসর, স্মার্ট এআই ফিচার ও দীর্ঘস্থায়ী ৭০৫০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি
- ধূলা ও পানি প্রতিরোধী আইপি৬৮ এবং আইপি৬৯ ফ্ল্যাগশিপ গ্রেড সুরক্ষা প্রযুক্তি
গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন 'ভিভো ভি৮০ লাইট' (vivo V80 Lite)। ব্যস্ত কর্মজীবন থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডার মুহূর্তগুলোকে আরও সহজ ও আনন্দদায়ক করতে এই ফোনটি ডিজাইন করা হয়েছে। আকর্ষণীয় লুক এবং দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ডিভাইসটি দ্রুতই আধুনিক ব্যবহারকারীদের নজর কাড়তে সক্ষম হবে।
ফোনটিতে রয়েছে এই সেগমেন্টের একমাত্র ডুয়াল-কার্ভড ডিসপ্লে, যার স্লিম ইউনিবডি এবং 'ইজি গ্রিপ' প্রযুক্তি ব্যবহারে আনবে বাড়তি স্বাচ্ছন্দ্য। পাশাপাশি, ফোনটির অনুভূমিক 'স্কাইলাইন' ক্যামেরা ডিজাইন এবং সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙের দৃষ্টিনন্দন ফিনিশিং একে দিয়েছে প্রিমিয়াম লুক। রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল সোনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকায় কম আলোতেও তোলা যাবে নিখুঁত ছবি।





