নিউক্লিয়ার পাওয়ারে জোর দ্বিপাক্ষিক
রূপপুরে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে ভিয়েনায় বৈঠক
- সর্বোচ্চ আন্তর্জাতিক সুরক্ষা বজায় রেখে রূপপুরের দ্রুততম বিদ্যুৎ উৎপাদনে উভয় দেশের ঐকমত্য
- আইএইএ সাধারণ পরিষদের সম্মেলনে রোসাটম মহাপরিচালকের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
- প্রকল্পের প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে রোসাটম
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কারিগরি ও নিরাপত্তা মানদণ্ড বজায় রেখে জাতীয় গ্রিডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর, সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ পরিষদের সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা সম্পন্ন হয়।
উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের সর্বশেষ নির্মাণ ও প্রকৌশল অগ্রগতি এবং দ্রুত সময়ের মধ্যে জাতীয় পাওয়ার গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রকল্পের কাজ ত্বরান্বিত করে দ্রুত বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত পোষণ করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড ও সর্বোচ্চ কারিগরি সুরক্ষা বজায় রেখে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বিপরীতে রোসাটমের মহাপরিচালক প্রকল্পের আধুনিক প্রযুক্তিগত, প্রকৌশল ও কৌশলগত সহায়তা নিরবচ্ছিন্ন রাখার দৃঢ় আশ্বাস দেন।
বৈঠক শেষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকীর মাহবুব আনাম এবং রোসাটম মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বাংলাদেশ-রাশিয়া দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। উভয় দেশের প্রতিনিধি দলের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতিনিধিরা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি সম্পন্ন হয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দ্রুত সফল বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
//ডিবিটেক/এমএএম/এসএমই/এফওইিএম//