২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে: ধর্মমন্ত্রী
ঢাকা: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আনিসুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ধর্মমন্ত্রী বলেন, মিনা ও […] The post ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে: ধর্মমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আনিসুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ধর্মমন্ত্রী বলেন, মিনা ও আরাফাতে তাঁবু ভাড়া, মক্কা-মদিনায় আবাসন, ভিসা ও স্বাস্থ্য বীমাসহ মোট হজের তিন-চতুর্থাংশ ব্যয় সৌদি আরব অংশে এবং এক-চতুর্থাংশ দেশের বিমান ভাড়ায় ব্যয় হয়। ২০২৬ সালে খাবার খরচ ছাড়া সর্বনিম্ন প্যাকেজ ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা, তবে এবার খাবারের খরচ বাবদ ৩৯ হাজার ৫০৮ টাকা, সৌদি সরকারের ডি-ক্যাটাগরি বাতিলের কারণে ২৩ হাজার ২৪০ টাকা এবং মুদ্রা বিনিময়ে ৩ হাজার ৮২৫ টাকা যুক্ত হওয়ায় স্বাভাবিক হিসাবে সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা দাঁড়াত।
তিনি বলেন, পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর কূটনৈতিক হস্তক্ষেপে বিমান ভাড়া এক ধাক্কায় ২৪ হাজার ৮৩০ টাকা কমানো হয়েছে, যা সরকারের একটি যুগান্তকারী মাইলফলক। তিনি আরও বলেন, স্থানীয় ব্যয় সংকোচনের ফলে সব নতুন খরচ যুক্ত হওয়া সত্ত্বেও ২০২৭ সালের পুনর্নির্ধারিত সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে।
কূটনৈতিক পর্যালোচনার চিত্র তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, হজের সেবা ব্যবস্থাপনা ও মূল্যমান নিয়ে সৌদি সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোর বিপরীতে সমন্বয় জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মিনা ও আরাফাতে পূর্বের সর্বনিম্ন সেবা প্যাকেজ বহাল রাখা এবং অতিরিক্ত আবাসন ব্যাকআপ কোটা ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশে উন্নীত করতে সৌদি কর্তৃপক্ষকে রাজি করানোর চেষ্টা চলছে। তিনি বলেন, এসব কূটনৈতিক উদ্যোগ সফল হলে হজের সার্বিক ব্যয় আগামীতে আরও কমানো সম্ভব হবে।
The post ২০২৭ সালের হজ প্যাকেজের খরচ কমেছে: ধর্মমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





