গ্যাস-বিদ্যুতে মিটার ভাড়া ডিজিটাল চাঁদাবাজি: সংসদে জামায়াত নেতা নাজিবুর

ঢাকা: মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না, এটাকে ডিজিটাল চাঁদাবাজি বলতে চাই এবং এই ডিজিটাল চাঁদাবাজি ও মানুষের ওপর জুলুম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে […] The post গ্যাস-বিদ্যুতে মিটার ভাড়া ডিজিটাল চাঁদাবাজি: সংসদে জামায়াত নেতা নাজিবুর first appeared on Sarabangla | Breaking News |

গ্যাস-বিদ্যুতে মিটার ভাড়া ডিজিটাল চাঁদাবাজি: সংসদে  জামায়াত নেতা নাজিবুর
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২২:০০  

ঢাকা: মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ নেওয়ার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি না, এটাকে ডিজিটাল চাঁদাবাজি বলতে চাই এবং এই ডিজিটাল চাঁদাবাজি ও মানুষের ওপর জুলুম অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে এই দাবি জানান তিনি।

ব্যারিস্টার নাজিবুর রহমান বলেন, দেশে বর্তমানে গ্যাস ও বিদ্যুতের মিটারে নির্বিচারে ভুতুড়ে বিল আদায় করা হচ্ছে এবং ভুতুড়ে বিলের প্রতিবাদ করায় একজনকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। গ্রেপ্তার করে সমস্যার মূল সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না, বরং ভুতুড়ে বিল সম্পূর্ণ বন্ধ করে এই সংকটকে অত্যন্ত সুন্দর ও দায়িত্বশীলভাবে মোকাবিলা করতে হবে। সরকারি দলের পক্ষ থেকে পূর্বে মিটার ভাড়া ও ডিমান্ড চার্জ না নেওয়ার এবং অযৌক্তিক বিল বাদ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি এবং এখনও নিয়মিত মিটার ভাড়া আদায় করা হচ্ছে। তিনি আরও বলেন, সার্বিক মিটারিং ও বিলিং ব্যবস্থার জরুরি সমন্বয় সাধনের পাশাপাশি মিটার ভাড়া ও ডিমান্ড চার্জের মতো অযৌক্তিক ফিগুলো অবিলম্বে পুনর্বিবেচনা করতে হবে।

জাতীয় সংসদে পরিবেশবান্ধব সৌর বিদ্যুৎ নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সৌর বিদ্যুতের প্রসারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত চমৎকার ও ধন্যবাদ পাওয়ার যোগ্য বিষয়। তবে বাস্তবে সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কতটুকু কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা বা ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, তা স্পষ্টভাবে সংসদে জানাতে হবে।

The post গ্যাস-বিদ্যুতে মিটার ভাড়া ডিজিটাল চাঁদাবাজি: সংসদে জামায়াত নেতা নাজিবুর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.