ঈদে স্যামসাং ফোনে ১২ মাসের নো-কস্ট ইএমআই

ঈদে স্যামসাং ফোনে  ১২ মাসের নো-কস্ট ইএমআই
২০ মে, ২০২৬ ০৯:৫৭  

ঈদ উপলক্ষে স্মার্টফোন ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। ১৯ মে, মঙ্গলবার থেকে দেশজুড়ে স্যামসাংয়ের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে এ অফার চালু হয়েছে। স্যামসাং জানিয়েছে, নির্দিষ্ট কিছু স্মার্টফোনে ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সুবিধা দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্রেতারা একবারের জন্য বিনামূল্যে স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধাও পাবেন।

নির্বাচিত কিছু স্মার্টফোনে সর্বোচ্চ ৭ হাজার ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও থাকছে। এছাড়া নির্দিষ্ট কিছু ক্রেডিট কার্ড ব্যবহার করলে কিছু মডেলে ৬ হাজার টাকা পর্যন্ত ইএমআই ব্যাংক ক্যাশব্যাক পাওয়া যাবে।

এছাড়াও অফারের আওতায় স্যামসাংয়ের যেকোনো স্মার্টফোন কিনলেই ক্রেতারা নিশ্চিত উপহার ও হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ পাবেন। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে স্যামসাং রেফ্রিজারেটর, দ্বিতীয় পুরস্কার টিভি এবং তৃতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন। 

স্যামসাং বাংলাদেশের মোবাইল বিজনেস বিভাগের হেড অব প্রোডাক্ট প্ল্যানিং অ্যান্ড আইএমসি স্ট্র্যাটেজি সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, ঈদে গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও আনন্দময় করতেই এই আয়োজন। ঈদের আগের দিন পর্যন্ত দেশের সব অনুমোদিত স্যামসাং শোরুমে এ অফার পাওয়া যাবে।

ডিবিটেক/এসআই/ইকে