১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা, মোবাইল মেসেজের সঙ্গে চার্জ নির্ধারণ

সোমবারে এসএসসি ফল: এসএমএস ও ওয়েবসাইটে জানার উপায়

  • ১০ আগস্ট সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ফল প্রকাশ করবেন
  • ওয়েবসাইট, স্কুল ও এসএমএসে মিলবে পরীক্ষার ফলাফল
  • ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে চার্জ ১.৩৯ টাকা

সোমবারে এসএসসি ফল: এসএমএস ও ওয়েবসাইটে জানার উপায়
৯ আগষ্ট, ২০২৬ ১০:৫০  

ঢাকা: অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আগামীকাল সোমবার (১০ আগস্ট) প্রকাশ করা হবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। সকাল ১০টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন। শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল ফোনের এসএমএসসহ মোট তিনটি মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের ‘EIIN’ ব্যবহার করে ফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।

প্রযুক্তিভিত্তিক এই প্রক্রিয়ায় ওয়েবসাইট থেকে সরাসরি রেজাল্ট পেতে শিক্ষার্থীরা কমন ওয়েবসাইট eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারবে। এছাড়া যেকোনো মোবাইল ফোন থেকে সহজে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের জন্য SSC DHA ROLL YEAR, মাদ্রাসা বোর্ডের জন্য SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের জন্য SSC TEC ROLL YEAR টাইপ করে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। সব কর অন্তর্ভুক্ত করে প্রতি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে।

ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে পুনর্নিরীক্ষণ আবেদন নেওয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। প্রথা অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে (গত ২০ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর এবার ফল প্রকাশিত হতে যাচ্ছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও অনলাইন সার্ভারের ওপর চাপের কারণে সকাল ১০টার ঘোষণার পর শিক্ষার্থীদের কাছে চূড়ান্ত ফল পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
//ডিবিটেক/ডিএমও/সিএমএস//