ই-বাইক, স্মার্টওয়াচ ও ট্র্যাকার পেলেন ফুডপ্যান্ডার রাইডাররা

২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা

  • ঈদের ব্যস্ত সময়ে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার স্বীকৃতি পেলেন ২৫৩ জন রাইডার
  • ডংজিন-এর সহায়তায় সেরা তিন রাইডার লাভ করলেন ই-বাইক
  • আরও ২০০ রাইডারকে দেওয়া হলো স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও ট্র্যাকিং ডিভাইস

২৫৩ রাইডারকে পুরস্কৃত করল ফুডপ্যান্ডা
৩ আগষ্ট, ২০২৬ ১০:৩৩  

৩ আগস্ট, সোমবার: ঈদুল আজহার বিশেষ ক্যাম্পেইনে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২৫৩ জন রাইডারকে পুরস্কৃত করেছে শীর্ষস্থানীয় অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। বিজয়ী রাইডারদের হাতে ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার এবং পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়।

সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের হেডকোয়ার্টারে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব উপহার তুলে দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ই-বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'ডংজিন'-এর সহায়তায় সেরা তিন রাইডারকে ই-বাইক প্রদান করা হয়। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ৫০ জন করে মোট ২০০ জন রাইডার পান স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংক ও বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস।

ই-বাইক বিজয়ী রাইডার আবু জাফর তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “পরিশ্রমের পর এমন অসাধারণ স্বীকৃতি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এই ই-বাইকটি পাওয়ার ফলে এখন থেকে আরও সহজে ও দ্রুত সময়ে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে পারব।”

ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস প্রধান মুকিতুর রহমান বলেন, “ঈদুল আজহার সময় গ্রাহকদের সেবা দেওয়া বেশ চ্যালেঞ্জিং। এই ব্যস্ত সময়ে আমাদের রাইডারদের পরিশ্রম আমরা আন্তরিকভাবে মূল্যায়ন করি। তাদের এই নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি দিতেই আমাদের এ উদ্যোগ। বিজয়ী সবাইকে অভিনন্দন এবং তাদের নিরবচ্ছিন্ন সেবার জন্য ধন্যবাদ।”

ফুডপ্যান্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, রাইডারদের কাজের উপযুক্ত স্বীকৃতি প্রদান এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

//ডিবিটেক/ পিআর/ এসএম//