শেরাটনে জমকালো আয়োজনে এভিয়েশন হাবের রোডম্যাপ ঘোষণা

বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের মাইলফলক উদযাপন

  • ঢাকার শেরাটনে সৌদিয়া ও এইচএসবিসি-র জমকালো আয়োজন সম্পন্ন
  • বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব বানানোর ঘোষণা বিমানমন্ত্রীর
  • ৪৬ বছর ধরে দ্বিপাক্ষিক সম্পর্কের সেতু হিসেবে কাজ করছে সৌদিয়া

বাংলাদেশে সৌদিয়ার ৪৬ বছরের মাইলফলক উদযাপন
২৭ জুলাই, ২০২৬ ২০:৫২  

বাংলাদেশে সৌদিয়া এয়ারলাইন্সের ৪৬ বছরের ধারাবাহিক সাফল্য এবং বৈশ্বিক সংযোগের অংশীদার হিসেবে এইচএসবিসি ব্যাংকের ভূমিকাকে স্মরণীয় করে রাখতে হয়ে গেলো জমকালো কূটনৈতিক ও কর্পোরেট মিলনমেলা। রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে ২৭ জুলাই, সোমবার সন্ধ্যায় "Saudia and HSBC: Powering Global Connectivity" শীর্ষক এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।

আয়োজনে আধুনিক এভিয়েশন প্রযুক্তি ও প্রথাগত সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন ফুটিয়ে তোলা হয়, যেখানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে সৌদিয়ার ৪৬ বছরের বিবর্তন ও প্রবাসীদের যাতায়াতে তাদের ভূমিকা প্রদর্শিত হয়। বলরুমের প্রবেশদ্বারে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সৌদিয়া এয়ারলাইন্সের ৪৬ বছরের বিবর্তন ও তাদের আধুনিক এভিয়েশন প্রযুক্তির পথচলা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এভিয়েশন সেক্টরের এক নতুন যুগে প্রবেশ করছে এবং দেশকে দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী 'আঞ্চলিক এভিয়েশন হাব' হিসেবে গড়ে তুলতে কাজ চলছে।  আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরের সঙ্গে সংযুক্ত করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ ইবনে জাফের ইবনে উবাইয়াহ ও  প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও ক্যাপিটাল মার্কেট বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি সহ উচ্চপদস্থ কর্মকর্তা ও এভিয়েশন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

সৌদিয়া, এইচএসবিসি ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সার্বিকভাবে এই আয়োজনটি কেবল একটি বর্ষপূর্তি উদযাপনই ছিল না, বরং তা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও উন্নত বিমান যোগাযোগের এক নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করেছে। 

বক্তব্য বা দীর্ঘ উপাখ্যানের চেয়ে পুরো আয়োজনের মূল ফোকাস ছিল বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বিদ্যমান 'কানেক্টিভিটি' বা যোগাযোগ ব্যবস্থার শক্তিকে ফুটিয়ে তোলা। গত ৪৬ বছরে মিলিয়ন মিলিয়ন সাধারণ যাত্রী, প্রবাসী কর্মী এবং হজ ও ওমরাহ পালনকারীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার যে অনন্য রেকর্ড সৌদিয়া গড়েছে, বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল (AV) প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরা হয়।

//ডিবিটেক/এসএইচআই/এমএসআই//