প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি; ৩০ জুন থেকে কার্যকর, প্রধান প্রকৌশলীর কাছে যোগদানের নির্দেশ

এলজিইডির ৮ কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি

  • এলজিইডির ৮ কর্মকর্তা গ্রেড-৩-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি পেয়েছেন।
  • প্রধানমন্ত্রীর অনুমোদন ও এসএসবির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারি হয়েছে।
  • পদোন্নতি ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর; যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এলজিইডির ৮ কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি
২ জুলাই, ২০২৬ ২০:২৩  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আটজন কর্মকর্তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-৩) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (উন্নয়ন-১ শাখা) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশ, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৩০ জুন ২০২৬ তারিখের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর তৃতীয় গ্রেডে (বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা) কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

  • আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী (ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী-চলতি দায়িত্ব)
  • সৈয়দা আসমা খাতুন (পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিট)
  • মোল্লা মিজানুর রহমান (নগর ব্যবস্থাপনা ইউনিট)
  • কাজী সাইফুল কবির (SupRB প্রকল্প)
  • মো. ওয়াহিদুজ্জামান (SupRB প্রকল্পের প্রকল্প পরিচালক)
  • মো. গোলাম আজম (মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট)
  • মো. ওয়াহিদুজ্জামান (সড়ক ও সেতু রক্ষণাবেক্ষণ ইউনিট)
  • মো. দেলোয়ার হোসেন মজুমদার (খুলনা বিভাগ)

প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এলজিইডির প্রধান প্রকৌশলীর কাছে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলাম।

সূত্রমতে. পদোন্নতির পর কর্মকর্তারা স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ. বি. এম. আরিফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে তারা স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসানকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

//ডিবিটেক/ডিএইচই/এমইউআইএম//