এক বছরে ৫০০ গণমাধ্যমকর্মীকে প্রশিক্ষণের উদ্যোগ, ২৫ জুলাই অনুষ্ঠিত হবে DMF Excellence Award 2026

তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে ডিজিটাল মিডিয়া ফোরাম

ডিজিটাল মিডিয়া ফোরাম (DMF) সফলভাবে তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০০ গণমাধ্যমকর্মীকে প্রশিক্ষণের পরিকল্পনা এবং আগামী ২৫ জুলাই ‘DMF Excellence Award 2026’ আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে ডিজিটাল মিডিয়া ফোরাম
১৮ জুন, ২০২৬ ১৫:৫১  

৭ জুন, বুধবার দেশের ডিজিটাল গণমাধ্যম খাতের সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (DMF) তিন বছর পূর্ণ করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে DMF-এর প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ডিজিটাল গণমাধ্যমের প্রসার, পেশাগত উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সাংবাদিকতার বিকাশে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। ডিজিটাল প্ল্যাটফর্মের পুনর্জাগরণ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যম ব্যবস্থার উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে।

তিনি বলেন, গণমাধ্যমে উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধেও DMF সক্রিয় ভূমিকা পালন করবে।

দেলোয়ার হোসেন জানান, ডিজিটাল রূপান্তরের যুগে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই। এ লক্ষ্য সামনে রেখে আগামী এক বছরের মধ্যে প্রশিক্ষণের মাধ্যমে ৫০০ দক্ষ গণমাধ্যমকর্মী তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়, ‘DMF Excellence Award 2026’ আগামী ২৫ জুলাই, শনিবার অনুষ্ঠিত হবে। শিগগিরই পুরস্কারের আবেদন প্রক্রিয়া এবং জুরি বোর্ডের বিস্তারিত জানানো হবে।

DMF-এর উপদেষ্টা ও Star News-এর Web and Digital Media Lead মইন উদ্দিন বকুল বলেন, গত তিন বছর ধরে সংগঠনটি ডিজিটাল গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে। তিনি বলেন, শুধু ঢাকা নয়, জেলা ও মফস্বল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নেও DMF গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

DMF-এর উপদেষ্টা ও দৈনিক ইনকিলাবের Online In-charge নুরুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তি ও Artificial Intelligence-এর যুগে দক্ষ জনবল তৈরি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় DMF কার্যকর উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, Multimedia Journalism, Digital Content Creation এবং আধুনিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য সাংবাদিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বৃহত্তর গণমাধ্যম উন্নয়নে কাজ করবে DMF।

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ জুন একঝাঁক তরুণ ও উদ্যমী ডিজিটাল গণমাধ্যমকর্মীর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডিজিটাল মিডিয়া ফোরাম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সাংবাদিকদের কল্যাণ, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল গণমাধ্যম খাতের অগ্রগতিতে কাজ করে যাচ্ছে।

//ডিবিটেক/পিআর/ইকে//