আইসিটি'র নতুন সচবি মো: মামুনুর রশীদ ভূঞা
ঈদের ছুটির শুরুতে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিবথেকে সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন মো: মামুনুর রশীদ ভূঞা।
আর এই পদে থাকা সচিব কাজী আনোয়ার হোসেনকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।
২৫ মে, সোমবার দুটি পৃথক প্রজ্ঞাপনে জারি করে এই পদায়ন ও বদলির আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মু: তানভীর হাসান রুমান।
মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন দায়িত্ব পাওয়া এই দুই শীর্ষ কর্মকর্তাই দীর্ঘদিন ধরে দেশের আইসিটি খাতের বিভিন্ন নীতিনির্ধারণী ও প্রশাসনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন। নতুন ভারপ্রাপ্ত সচিব হিসেবে মো: মামুনুর রশীদ ভূঞা আইসিটি বিভাগের ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চলমান প্রকল্পগুলোর প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এটুআই এর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
এই আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল ডিপার্টমেন্টে প্রয়োজনীয় কার্যার্থে প্রেরণ করা হয়েছে।
প্রশাসনিক রেকর্ড অনুযায়ী, কাজী আনোয়ার হোসেন গত বছরের ২০ আগস্ট ২০২৪ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে যোগদান করেছিলেন। সেই হিসেবে ২৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি হওয়ার পূর্ব পর্যন্ত তিনি ১ বছর ৯ মাস ৫ দিন এই পদে দায়িত্ব পালন করেছেন।
ডিবিটেক/জেডআই/ইকে



