এপেক্সে ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ সেবা
নতুন ‘বাই অনলাইন, পিক-আপ ইন স্টোর’ (বপিস) ও ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবা চালু করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। নতুন বপিস সেবার মাধ্যমে ক্রেতারা এপেক্সফোরইউ ওয়েবসাইটে জুতা পছন্দ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন। পরে সুবিধামতো সময়ে নিকটস্থ শোরুম থেকে পণ্য সংগ্রহ করা যাবে। এতে ডেলিভারি ফি বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ বলেন, শুধু জুতা বিক্রি নয়, কেনাকাটার পুরো প্রক্রিয়াকে ঝামেলামুক্ত করাই তাদের লক্ষ্য। এর অংশ হিসেবে নতুন সেবায় ক্রেতারা ঘরে বসেই জানতে পারবেন তাদের পছন্দের জুতা স্টকে আছে কি না। পাশাপাশি পণ্য সংগ্রহের সময়ও নিজেরাই নির্ধারণ করতে পারবেন।
এ ছাড়া ‘এক্সপ্রেস ডেলিভারি’ সেবায় সকাল সাড়ে ১১টার আগে অর্ডার করা পণ্য একই দিনে পৌঁছে দেওয়া হবে। এর পরে অর্ডার করলে পরদিন ডেলিভারি দেওয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরে এই সেবা চালু হয়েছে বলে জানিয়েছেন এপেক্সের হেড অব মার্কেটিং মো. রায়হান কবির।
তিনি আরও জানান, ক্রেতাদের জন্য ‘ওপেন বক্স ডেলিভারি’ সুবিধাও চালু করেছে এপেক্স। এতে ডেলিভারিম্যানের সামনে জুতা পরে সাইজ যাচাই করা যাবে। এছাড়া ৫ হাজার টাকার বেশি কেনাকাটায় ইএমআই সুবিধাও থাকছে।
//ডিবিটেক/বিআর/ইকে//



