এনআইডি সেবায় এআই ব্যবহারের ইচ্ছে নতুন ডিজি’র

এনআইডি সেবায় এআই ব্যবহারের ইচ্ছে নতুন ডিজি’র
৪ মে, ২০২৬ ১৬:৫৯  

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা

৪ মে, সোমবার দায়িত্ব গ্রহণের পর  অনুবিভাগের কর্মকর্তাদের কক্ষ পরিদর্শন করেন তিনি। এরপর সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গেও কথা বলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ–এর নতুন মহাপরিচালক।

এ সময় তিনি জানান, বর্তমান প্রযুক্তি মানেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর নাগরিকদের ভোগান্তি কমাতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এনআইডি সেবা আরও সহজ করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।   সবার সঙ্গে আলোচনার মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, ভবিষ্যতে নাগরিকদের যেন সেবা নিতে অফিসে না আসতে হয়, সে লক্ষ্যেই ডিজিটাল ও এআইভিত্তিক সমাধান চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে সেবাপ্রাপ্তি দ্রুত ও ভোগান্তিমুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়–এর প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পরিকল্পনা বিভাগ থেকে বদলি করে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ডিবিটেক/এসআই/এমইউএম