রাজবাড়ীতে পুলিশকে মারধর, দুলাভাই-শ্যালক আটক
রাজবাড়ী: জেলা শহরে যানজট নিরসনে কাজে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় দুলাভাই ও শ্যালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ১১টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন- রাজবাড়ী বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. মাসুম (৩৩) ও বহরপুর খালকুলা গ্রামের মো. […] The post রাজবাড়ীতে পুলিশকে মারধর, দুলাভাই-শ্যালক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.

রাজবাড়ী: জেলা শহরে যানজট নিরসনে কাজে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় দুলাভাই ও শ্যালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর পৌনে ১১টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- রাজবাড়ী বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের কামারদাহ গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. মাসুম (৩৩) ও বহরপুর খালকুলা গ্রামের মো. বাচ্চু মোল্লার ছেলে মো. ছাবিদ মোল্লা (২১)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
জানা গেছে, ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনযোগে এসে রাজবাড়ী স্টেশনে নেমে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে যাওয়ার জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে ওঠেন মো. মাসুম, তার শ্যালক ছাবিদ ও স্ত্রী-সন্তান। ১নম্বর এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন।
এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। এক পর্যায়ে তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন তারা। ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক ছাবিদ মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কনস্টেবলকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে মাসুম ও তার শ্যালক ছাবিদকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
The post রাজবাড়ীতে পুলিশকে মারধর, দুলাভাই-শ্যালক আটক first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







