উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন— সংসদে নাহিদ
ঢাকা: জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়ে সরব হয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেছেন তিনি। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের […] The post উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন— সংসদে নাহিদ first appeared on সারাবাংলা: লে

ঢাকা: জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারে থাকা নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়ে সরব হয়েছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে কোথায় দুর্নীতি করেছেন, তার প্রমাণ দিতে সরকারি দলকে আহ্বান করেছেন তিনি।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওই বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কিছু সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্বে ছিলাম। তবে নির্বাচনের বহু আগেই পদত্যাগ করে চলে এসেছি। নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে? নাহিদ ইসলাম কোথায় দুর্নীতি করেছে, আমি সেই প্রমাণ চাইছি।’
নাহিদ বলেন, ওই সরকারে তখন বর্তমান পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন-‘এখন দুর্নীতির অভিযোগের কথা যারা বললেন, তারাই সরকারে আছেন। তাদের এটা প্রমাণ করতে হবে এটার প্রমাণ জাতীয় সংসদে যেহেতু বলেছে তাদেরকে এই প্রমাণ দিতে হবে।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সংসদে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার কথা উল্লেখ করেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত ব্যাখ্যা দিতে দাঁড়ান নাহিদ।
এরপর নিজের বয়স ও জন্মদিনের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘আমার বয়স ২৮। আজকে আমার জন্মদিন এবং আমি নবীন সদস্য। তবে আমিও জনগণের ভোটেই নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাইয়ের ছোট ভাই হিসেবে এখানে আসিনি। ফলে সবাই সংসদ সদস্য, সবাই যে সম্মান-মর্যাদা প্রত্যাশা করে, সবাই যেটা পায়, আমরাও কিন্তু সেই একই জিনিস প্রত্যাশা করি।’
এর বিপরীতে স্পিকার বলেন, ‘ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে আপনাকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন। আর প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কারও নাম নিয়ে বলেন নাই, বলেছেন তরুণ সদস্যরা, কারও নাম বলেন নাই তো।’
এরপর প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাঁড়িয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতা, মন্ত্রিপরিষদের সদস্য ও দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান ও তার দীর্ঘায়ু কামনা করেন।
The post উপদেষ্টা থাকতে কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন— সংসদে নাহিদ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







