নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই বলে জানা গেছে। মঙ্গলবার (২৮এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে পিবিআই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে। নিহত টিটনের বাবার নাম কেএম ফকরুদ্দিন, মায়ের নাম আকলিমা বেগম। বর্তমান ঠিকানা জানা গেছে, হাজারীবাগের […] The post নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Saraban

নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
২৮ এপ্রিল, ২০২৬ ২২:৫০  

ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি শীর্ষ সন্ত্রাসী ইমনের স্ত্রীর বড় ভাই বলে জানা গেছে। মঙ্গলবার (২৮এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে পিবিআই ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে।

নিহত টিটনের বাবার নাম কেএম ফকরুদ্দিন, মায়ের নাম আকলিমা বেগম। বর্তমান ঠিকানা জানা গেছে, হাজারীবাগের জিগাতলা সুলতানগঞ্জ এলাকা।

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পিবিআই নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেন। আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জানা গেছে, খন্দকার নাঈম আহমেদ টিটন বাংলাদেশের একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। যিনি দীর্ঘ কারাবাস শেষে ২০২৪ সালের ৫ আগস্টের পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হন। তিনি রায়েরবাজার ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি জামিনে থাকলেও আদালতে হাজিরা না দিয়ে পলাতক রয়েছেন।

The post নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.