বাংলাদেশকে পটাশ সার দিতে আগ্রহী বেলারুশ
কৃষি যান্ত্রিকীকরণের পাশাপাশি বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী দেশ হিসেবে বাংলাদেশে এই সার সরবরাহে আগ্রহী বেলারুশ।
২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান বেলারুশের রাষ্ট্রদূত মিখাইল কাসকো। সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এসময় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান অর্থনীতির দেশ। দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশে সার, বীজসহ আধুনিক কৃষি প্রযুক্তির চাহিদা রয়েছে। ডেইরি ও প্রাণিসম্পদ খাতে সরকার উৎপাদন বাড়াতে কাজ করছে।
জবাবে রাষ্ট্রদূত মিখাইল কাসকো বলেন, বেলারুশ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশ আগ্রহী হলে কৃষি যান্ত্রিকীকরণেও তার দেশ সহযোগিতা করতে আগ্রহী।
ডিবিটেক/এসএ/ইকে







