সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক মঞ্চে অভিষেক আসরেই ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস হকি বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে এবার ফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন দাপুটে জয়ে বাংলাদেশের নায়িকা ছিলেন আইরিন আক্তার রিয়া। দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের জয়ে সবচেয়ে বড় […] The post সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ

আন্তর্জাতিক মঞ্চে অভিষেক আসরেই ইতিহাস গড়ে চলেছে বাংলাদেশ নারী হকি দল। এশিয়ান গেমস হকি বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখে এবার ফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার জাকার্তায় অনুষ্ঠিত সেমিফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।
এমন দাপুটে জয়ে বাংলাদেশের নায়িকা ছিলেন আইরিন আক্তার রিয়া। দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের জয়ে সবচেয়ে বড় অবদান এই ফরোয়ার্ডের। ম্যাচের অষ্টম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রিয়া। তবে ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচে সমতা ফেরায় সিঙ্গাপুর। সমতা ছিল দীর্ঘ সময়।
১-১ সমতায় ম্যাচ যখন শেষের দিকে গড়াচ্ছিল, তখনই জ্বলে ওঠেন রিয়া। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল করে বাংলাদেশকে আবার এগিয়ে দেন তিনি। ঠিক পরের মিনিটেই আরেকটি গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। রিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-১ গোলের জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কারটা স্বাভাবিকভাবেই উঠেছে রিয়ার হাতে।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চীন ও ইন্দোনেশিয়া নারী দল। এই দুই দলের মধ্যকার ম্যাচের জয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বুধবার সন্ধ্যা ৭টায়।
The post সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







