ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন

ঢাকা: ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। […] The post ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংল

ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন
২৮ এপ্রিল, ২০২৬ ১৮:০০  

ঢাকা: ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেনকে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে, তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। নতুন এই দায়িত্ব গ্রহণের পর তিনি বর্তমান মহাপরিচালকের স্থলাভিষিক্ত হবেন।

The post ওষুধ প্রশাসন অধিদফতরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.