কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে প্রবর্তক মোড়, চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর ,বহদ্দারহাট হেমসেন লেন, দেওয়ানজি পুকুর পাড় এলাকায় জলবাদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বন্দর নগরীর আকাশ ছিল মেঘলা। বেলা ১২টা থেকে মুষুলধারে বৃষ্টি শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত। এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত […] The post কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নি

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী
২৮ এপ্রিল, ২০২৬ ১৭:১০  

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে প্রবর্তক মোড়, চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর ,বহদ্দারহাট হেমসেন লেন, দেওয়ানজি পুকুর পাড় এলাকায় জলবাদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বন্দর নগরীর আকাশ ছিল মেঘলা। বেলা ১২টা থেকে মুষুলধারে বৃষ্টি শুরু হয় চলে দুপুর ২টা পর্যন্ত।

এদিকে দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর কয়েকটি এলাকার সড়কে কোমর থেকে বুক সমান পানি জমতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বেশি জলাবদ্ধতার সৃষ্টি হয় গোলপাহাড় মোড় থেকে প্রবতর্ক মোড় পর্যন্ত।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

প্রবতর্ক মোড় এলাকায় পথচারী শুভ দাশ সারাবাংলার এই প্রতিবেদকে বলেন, ‘প্রবর্তক মোড় আমার বুক সমান পানি। অনেক কষ্টে গোল পাহাড় পর্যন্ত এসেছি। জন্ম থেকে দেখছি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা। আমাদের এই দুঃখ কখন যাবে জানি না। প্রবর্তক এলাকায় সড়কে পানি জমে থাকার প্রভাবে জিইসির মোড়, গোলপাহাড়সহ আশপাশের সব এলাকায় তীব্র যানজট দেখা গেছে।’

সড়কের ওই অংশে গিয়ে দেখা যায়, পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়েছে। সড়কের এক পাশে রাখা কয়েকটি প্রাইভেটকার ও মোটরসাইকেল অর্ধেকের বেশি পানিতে ডুবে গেছে।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

জানা গেছে, প্রবর্তক মোড় এলাকায় সড়কের এক পাশে হিজড়া খাল সম্প্রসারণের কাজ চলছে। সেখানে খালের মুখে দেওয়া আছে অস্থায়ী বাঁধ। এ কারণে বৃষ্টি না হলেও এই এলাকার সড়কে পানি জমে থাকে। বৃষ্টি হওয়ায় তা আরও তীব্র হয়। এ ছাড়া, চকবাজার–মুরাদপুর সড়কের পাঁচলাইশ আবাসিক এলাকার প্রবেশমুখের অদূরে মূল সড়কে চলছে কালভার্ট নির্মাণ কাজ। এজন্য খালে দেওয়া হয়েছে বাঁধ। এর প্রভাবে কাতালগঞ্জ আবাসিক এলাকা ও পাঁচলাইশ এলাকায় জলাবদ্ধতা হয়।

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

বেলা আড়াইটার দিকে প্রবর্তক মোড় ও চমেক এলাকা ঘুরে দেখেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সাংবাদিকদের মেয়র বলেন, ‘যেখানে সমস্যা আছে, সেগুলো দেখতে আমি সরেজমিন এখানে এসেছি। এরই মধ্যে বহদ্দারহাট, মুরাদপুর, গোসাইলডাঙা, সিডিএ, আগ্রাবাদ, চকবাজার, ফুলতলি ঘুরে এখানে এসেছি। আমি মনিটরিং এর মধ্যে আছি।’

‘একটা কর্মযজ্ঞ চলছে আসলে। গতবছর বর্ষাতে আমরা জলাবদ্ধতা কমিয়ে দিতে পেরেছিলাম। হিজড়া খালের কাজ যদি ১৫ মে এর মধ্যে শেষ করতে পারি তাহলে জলাবদ্ধতা কমাতে পারব।’ প্রবর্তক মোড় ও আশেপাশের এলাকায় হিজড়া খালের কাজ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড করছে জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের অধীনে হিজড়া খাল, জামালখান খাল এবং মুরাদপুরের যে অংশ সেখানে কাজ এখনো শেষ হয়নি।’

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী। ছবি: সারাবাংলা

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী চারদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।’ একইসঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে বলে জানান তিনি।

ছবি: শ্যামল নন্দী, ফটো করেসপন্ডেন্ট

The post কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.