করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা করার প্রস্তাব আইসিএমএবি‘র

ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ‘ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ’ (আইসিএমএবি)। মঙ্গলবার(২৮ এ‌প্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এন‌বিআর এ আয়োজিত বৈঠকে সংগঠনটি এ প্রস্তাব উপস্থাপন করে। আলোচনায় আইসিএমএবি কৃষি আয়ের করমুক্ত সীমা ১১ লাখ টাকা করার পাশাপাশি কর্পোরেট করহার একক (ইউনিফর্ম) করারও সুপারিশ করেছে। তাদের […] The post করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা করার প্রস্তাব আইসিএমএবি‘র first appeared on সারাবাংলা: লেটেস্

করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা করার প্রস্তাব আইসিএমএবি‘র
২৮ এপ্রিল, ২০২৬ ১৬:৪৫  

ঢাকা: আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে ‘ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টস অব বাংলাদেশ’ (আইসিএমএবি)।

মঙ্গলবার(২৮ এ‌প্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এন‌বিআর এ আয়োজিত বৈঠকে সংগঠনটি এ প্রস্তাব উপস্থাপন করে।

আলোচনায় আইসিএমএবি কৃষি আয়ের করমুক্ত সীমা ১১ লাখ টাকা করার পাশাপাশি কর্পোরেট করহার একক (ইউনিফর্ম) করারও সুপারিশ করেছে। তাদের মতে, এতে কর কাঠামো সহজ হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে।

অন্যান্যের মধ্যে প্রাক-বাজেট আলোচনায় ‘ভ্যাট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ’ প্রস্তাব করেছে যে, ই-রিটার্ন দাখিলের পর ছয় মাসের মধ্যে করদাতাদের ‘সেলফ কারেকশন’ বা স্ব-সংশোধনের সুযোগ রাখা উচিত। পাশাপাশি স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ই-ইনভয়েসিং সিস্টেম চালুর ওপর জোর দেয় সংগঠনটি।

রফতানি কার্যক্রমে সহায়তাকারী এজেন্টদের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে ‘ইন্ডেনটিং এজেন্টস এসোসিয়েশন’। তাদের মতে, এই ভ্যাট প্রত্যাহার করা হলে রপ্তানি খাত আরও গতিশীল হবে।

প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বিনিয়োগ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডকে বিভিন্ন নীতিগত পরামর্শ দিয়েছে ‘বাংলাদেশ ন্যাশনাল লইয়ার্স এসোসিয়েশন’ ।

The post করমুক্ত আয়সীমা ৭ লাখ টাকা করার প্রস্তাব আইসিএমএবি‘র first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.