ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক […] The post ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ |

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা
২৮ এপ্রিল, ২০২৬ ১৪:৪০  

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে তিনটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫২টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ১৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, ছয়টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৭২টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৮০টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭টি বাস, ২৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ১৪৪টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে আটটি বাস, দুটি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে পাঁচটি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি, ১৮৬টি মোটরসাইকেলসহ মোট ৩২৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩টি বাস, একটি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০টি বাস, ১১টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৪৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে।

এ ছাড়াও অভিযানকালে মোট ৩৬৭টি গাড়ি ডাম্পিং ও ২০৮টি গাড়ি রেকার করা হয়েছে।

The post ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.