প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’র মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। রোসাটম […] The post প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সৌজন্য সাক্ষাৎ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:২৫  

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’র মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

রোসাটম মহাপরিচালক বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন এবং চলমান প্রকল্পগুলোর সময়োপযোগী বাস্তবায়নে তার সংস্থার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং এই খাতে রাশিয়ার কারিগরি ও কৌশলগত সহায়তার প্রশংসা করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত।

বৈঠক শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরবর্তী ধাপের কাজ ত্বরান্বিত করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেছেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রোসাটম মহাপরিচালক বাংলাদেশের আতিথেয়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

The post প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম ডিজির সৌজন্য সাক্ষাৎ first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.