দর্শনা দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ ৩ দিন

চুয়াডাঙ্গা: ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে কেন্দ্র করে টানা তিন দিন চুয়াডাঙ্গার দর্শনা এবং ভারতের নদীয়ার গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীরা এই পথে যাতায়াত করতে পারবেন […] The post দর্শনা দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ ৩ দিন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarab

দর্শনা দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ ৩ দিন
২৮ এপ্রিল, ২০২৬ ১১:০৫  

চুয়াডাঙ্গা: ভারতের পশ্চিমবঙ্গে ভোটগ্রহণকে কেন্দ্র করে টানা তিন দিন চুয়াডাঙ্গার দর্শনা এবং ভারতের নদীয়ার গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত তিন দিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন। এ সময় উভয় দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীরা এই পথে যাতায়াত করতে পারবেন না।

তথ্যটি নিশ্চিত করে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারনে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে। তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন তারা ফিরতে পারবেন।

তিনি আরও জানান, আগামী ৩০ এপ্রিল থেকে চেকপোস্টটি আবার স্বাভাবিকভাবে চালু হবে।

 

The post দর্শনা দিয়ে ভারতে যাত্রী পারাপার বন্ধ ৩ দিন first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.