রামুতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালক নিহত
কক্সবাজার: জেলার রামুতে মাইক্রোবাসের ধাক্কায় দিল মোহাম্মদ (৩২) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পানেরছড়া আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা মোলভীবাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে। স্বজনরা জানিয়েছেন, দিল মোহাম্মদ প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশায় টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজার শহরে […] The post রামুতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালক নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ |

কক্সবাজার: জেলার রামুতে মাইক্রোবাসের ধাক্কায় দিল মোহাম্মদ (৩২) নামের এক সিএনজিচালক নিহত হয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার পানেরছড়া আদর্শগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিল মোহাম্মদ টেকনাফ উপজেলার হ্নীলা মোলভীবাজার এলাকার বাসিন্দা এবং বাদশা মিয়ার ছেলে।
স্বজনরা জানিয়েছেন, দিল মোহাম্মদ প্রতিদিনের মতো সিএনজি অটোরিকশায় টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজার শহরে যান। সেখান থেকে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিওর মাইক্রোবাস তার সিএনজিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই মামুনুর রশিদ হিরো বলেন, ‘কক্সবাজার থেকে যাত্রী নিয়ে গিয়ে ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, ‘দুর্ঘটনাকবলিত সিএনজি ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় পরিবহন শ্রমিকরা। হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সম্পাদক মো. রফিক বলেন, ‘দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল ও নিয়ম না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সড়কটিতে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
The post রামুতে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালক নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.







