গোয়ালন্দে পদ্মার ভাঙন: বিলীন হচ্ছে কৃষিজমি, ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি ও মুন্সিবাজার এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নির্ঘুম রাত ও আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষেরা। গত কয়েকদিনের ভাঙনে বিপুল কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের ভাঙনে প্রায় ১০ বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, […] The post গোয়ালন্দে পদ্মার ভাঙন: বিলীন হচ্ছে কৃষিজমি, ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা first appeared on সারাবাংলা: লেটেস্ট ব

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউয়ালজানি ও মুন্সিবাজার এলাকায় পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে নির্ঘুম রাত ও আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষেরা। গত কয়েকদিনের ভাঙনে বিপুল কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের ভাঙনে প্রায় ১০ বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে বেথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, বাজার ও ঈদগাহসহ কয়েকশত বসতভিটা।
এ সূত্রে আরও জানা যায়, প্রতিবছর ভাঙন শুরু হলে সমাধান হিসেবে জিওব্যাগ ব্যবহার করা হয়। কিন্তু এতে স্থায়ী সমাধান পাওয়া যায় না। নদীভাঙনে অনেক পরিবার এরইমধ্যে ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। দ্রুত নদীভাঙন রোধ করা না হলে আরও অনেককেই এ এলাকা ছেড়ে চলে যেতে হবে বলেও আক্ষেপ করেন স্থানীয়রা।
এদিকে বহুল আলোচিত ‘দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্প’-এর আওতায় ৬ কিলোমিটার এলাকায় স্থায়ী নদীতীর রক্ষার পরিকল্পনা থাকলেও প্রায় সাত বছরেও তা বাস্তবায়ন হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত কৃষক জুলহাস সরদার ও কুদ্দুস সরদার জানান, একসময় তাদের পরিবারের প্রায় একশত বিঘা জমি থাকলেও নদীভাঙনে তা কমে এখন প্রায় ছয় বিঘায় দাঁড়িয়েছে। সেই সামান্য জমির ওপরই নির্ভর করে তাদের জীবন-জীবিকা। বর্তমানে পাকা ধানখেত নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় তারা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন।
আরেক ক্ষতিগ্রস্ত কৃষক খবির সরদার জানান, গত কয়েকদিনে কাউয়ালজানি ও মুন্সিবাজার এলাকার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে তীব্র নদীভাঙনে তিন কাঠা ধানের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি পেঁয়াজসহ অন্যান্য ফসলি জমিও হুমকির মুখে রয়েছে। সেসব যে কোনো সময় নদীগর্ভে চলে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাশ বলেন, ‘অসময়ের এই ভাঙনে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।’
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (ভারপ্রাপ্ত) নির্বাহী প্রকৌশলী মো. তাজমিনুর রহমান বলেন, ‘এরইমধ্যে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
এ ছাড়া, গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা ঝুঁকিতে থাকলে জরুরি ভিত্তিতে সেখানে কাজ করা হবে বলেও তিনি জানান।
The post গোয়ালন্দে পদ্মার ভাঙন: বিলীন হচ্ছে কৃষিজমি, ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ.







