১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার

ঢাকা: ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (রি-ইস্যু) বিক্রয়ের জন্য নিলাম আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এ নিলাম আয়োজন করবে। র‌বিবার (২৬ এপ্রিল)বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১,০০০ কোটি টাকা অভিহিত মূল্যের এই বন্ড পুনঃইস্যু করা হবে। বন্ডটির […] The post ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার first appeared on Sarabangla | Breaking News | Sports

১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার
২৬ এপ্রিল, ২০২৬ ১৮:৪০  

ঢাকা: ১৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড (রি-ইস্যু) বিক্রয়ের জন্য নিলাম আগামী ২৮ এপ্রিল, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংক এ নিলাম আয়োজন করবে।

র‌বিবার (২৬ এপ্রিল)বাংলা‌দেশ ব্যাং‌কের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১,০০০ কোটি টাকা অভিহিত মূল্যের এই বন্ড পুনঃইস্যু করা হবে। বন্ডটির ইস্যু তারিখ ২৭ আগস্ট ২০২৫ এবং মেয়াদ শেষ হবে ২৭ আগস্ট ২০৪০। এতে কুপন হার নির্ধারিত রয়েছে ১০.২৮ শতাংশ।

নিলামটি হবে প্রাইস-ভিত্তিক পদ্ধতিতে। শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংকগুলো সরাসরি বিড জমা দিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের পক্ষে প্রাইমারি ডিলারদের মাধ্যমে অংশ নিতে পারবে।

জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

ইলেকট্রনিক পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমের মাধ্যমে বিড দাখিল করতে হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে সিলগালা খামে ম্যানুয়াল পদ্ধতিতেও বিড জমা দেওয়া যেতে পারে।

The post ১৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের নিলাম মঙ্গলবার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.