শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা
ঢাকা: জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৬ এপ্রিল) এক বাণীতে বিএনপি মহাসচিব এই মহান নেতার বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, শেরে বাংলার অসামান্য অবদান এ দেশের মানুষ কোনোদিন ভুলবে না। বাণীতে মির্জা […] The post শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ এপ্রিল) এক বাণীতে বিএনপি মহাসচিব এই মহান নেতার বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, শেরে বাংলার অসামান্য অবদান এ দেশের মানুষ কোনোদিন ভুলবে না।
বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষানুরাগী এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে শেরে বাংলা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। ঔপনিবেশিক শাসনের নানা অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে শেরে বাংলা এ কে ফজলুল হকের বলিষ্ঠ ও সাহসী ভূমিকা তাকে কালজয়ী ও অবিস্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।
কৃষক সমাজকে মহাজনদের শোষণ থেকে রক্ষা করার লক্ষ্যে শেরে বাংলার গৃহীত ঋণ সালিশি বোর্ড গঠন ছিল ইতিহাসের এক যুগান্তকারী পদক্ষেপ। দেশের অবহেলিত ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে তার অবদান জাতীয় ইতিহাসে অপরিসীম গুরুত্ব বহন করে। পরিশেষে, দেশ ও জাতির সার্বিক কল্যাণে শেরে বাংলা এ কে ফজলুল হকের অমর অবদানের কথা তুলে ধরে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন বিএনপি মহাসচিব।
The post শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে মির্জা ফখরুলের শ্রদ্ধা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







