১১ অধিদফতর ও ৩ সংস্থায় নতুন মহাপরিচালক
ঢাকা: প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনে ১১টি অধিদফতর ও সংস্থা এবং ৩টি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দফতর ও সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক […] The post ১১ অধিদফতর ও ৩ সংস্থায় নতুন মহাপরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
ঢাকা: প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনে ১১টি অধিদফতর ও সংস্থা এবং ৩টি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষে নতুন শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দফতর ও সংস্থার শীর্ষ পদে নিয়োগ দিয়ে রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য অধিদফতরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খান। পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. লুৎফর রহমান-কে। এ ছাড়াও কৃষি বিপণন অধিদফতর মহাপরিচালক হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমএম আরিফ পাশা এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর-এর মহাপরিচালক করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজ-কে। শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস -এর মহাপরিচালক হয়েছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এএসএম মুস্তাফিজুর রহমান।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন-কে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম-কে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। একই সাথে সরকারি আবাসন পরিদফতরের পরিচালক মো. আসাদুজ্জামান-কে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা-কে নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেন-কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদ-কে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।
অধিদফতরের পাশাপাশি ৩টি গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদেও পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাই-কে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর নতুন চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান-কে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে ন্যস্ত করা হয়েছে।
The post ১১ অধিদফতর ও ৩ সংস্থায় নতুন মহাপরিচালক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.







