আইস্ক্রিনে ‘পাপ কাহিনী ২’
‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আইস্ক্রিনে ‘পাপ কাহিনী ২’
প্রেম, প্রতারণা ও প্রতিশোধের নতুন গল্পে নির্মিত আলোচিত ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী ২’ অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রথম কিস্তির মতো এবারের সিজনেও প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প প্রাধান্য পেয়েছে। সিরিজটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয় এবং ইমতিয়াজ বর্ষণ।
২৩ এপ্রিল, বৃহস্পতিবার বিকাল ৩টায় প্রিমিয়াম কনটেন্ট হিসেবে সিরিজটি প্রকাশিত হয় আইস্ক্রিনে। এর এক দিন আগে ২২ এপ্রিল, বুধবার প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে উন্মোচন করা হয়েছিল টিজার।
৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই ছিল প্রাপ্তবয়স্কদের জন্য সতর্কবার্তা। ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না’ স্নোগন দিয়ে মুক্তি মাত্রই নেটিজেনদের কাছে আলাদা আকর্ষণ তৈরি করেছে ওয়েব সিরিজটির দ্বিতীয় কিস্তি। সেখানে দেখানো হয় সিরিজটির বিভিন্ন ঝলক। তবে টিজারে কোনো সংলাপ রাখা হয়নি, কেলব আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেছে; এর ফলে গল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।
গত বছর একই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া প্রথম কিস্তি ‘পাপ কাহিনী’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল।
শাহরিয়ার নাজিম জয় নির্মিত এই সিরিজটি প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের মতো সংবেদনশীল বিষয়বস্তু নিয়ে আবর্তিত। মানব সম্পর্কের জটিলতা, আবেগের টানাপোড়েন, পরকীয়া, লোভ, বিশ্বাসঘাতকতা এবং প্রতিশোধের অন্ধকার দিক কেন্দ্র করে চারটি ভিন্ন গল্পে এটি নির্মিত হয়েছে। সিরিজটি দেখায় কিভাবে ভালোবাসা কখনো আশ্রয়, আবার কখনো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। মুক্তির প্রথম দিন চারটি গল্পের প্রথমটি দর্শকরা উপভোগ করতে পেরেছেন, বাকি গল্পগুলো শিগগিরই প্রকাশ পাবে।
সিরিজটি প্রসঙ্গে নির্মাতা ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বলেন, “পাপ কাহিনী ২ বাস্তব জীবনের বিভিন্ন সম্পর্কের ভাঙন ও মানসিক জটিলতার প্রতিচ্ছবি। প্রতিটি পর্বে আলাদা গল্প, আলাদা চরিত্র এবং ভিন্ন সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে, যেখানে সাধারণ মানুষের জীবনের গভীর আবেগ ও সংকটগুলো নাটকীয়ভাবে উপস্থাপিত হয়েছে।”
‘পাপ কাহিনী ২’ নিয়ে রুনা খান বলেন, পাপ কাহিনীর গল্পটা আমাকে ছুঁয়ে গেছে। একজন গৃহবধূর চরিত্রে আমি অভিনয় করেছি। গৃহবধূর সঙ্গে চরম বিশ্বাস ঘাতকতা করা হয়। বিশ্বাস ঘাতকতার প্রতিক্রিয়া দারুণভাবে উঠে এসেছে। দ্বিতীয় কিস্তিতে আরও নাটকীয়তা রয়েছে। আমার বিশ্বাস দর্শক পরিপূর্ণ বিনোদন পাবে।
সিরিজটির প্রথম কিস্তি নির্মিত হয় মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছিল গল্প। এবারও সিরিজে তুলে ধরা হয়েছে প্রেম, প্রতারণা এবং প্রতিশোধের গল্প।
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Dec 31, 2025
২৭ আগষ্ট, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

