২৫ এপ্রিল থেকে টফিতে জব্বারের বলী খেলা
আন্তর্জাতিক ডেস্ক ১২ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ১২ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস করেসপন্ডেন্ট ৯ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর আগামী ২৫ এপ্রিল, শনিবার লালদীঘি মাঠে বসছে। দেশের অন্যতম শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম টফিতে এটি সরাসরি সম্প্রচার করা হবে।
দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক হিসেবে এই আয়োজনে যুক্ত হয়েছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
জব্বারের বলী খেলা উপলক্ষে ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লালদীঘি ময়দান ও আশপাশে বৈশাখী মেলাও অনুষ্ঠিত হবে। পৃষ্ঠপোষকতার মাধ্যমে বাংলালিংক তাদের ‘কেয়ার’ মূলমন্ত্রকে তুলে ধরে দেশের সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে ভূমিকা রাখতে চায়।
এদিকে বলীখেলাকে সামনে রেখে ২২ এপ্রিল, বুধবার চট্টগ্রামের লালদিঘী চত্বরে বলীখেলার প্রতিকৃতি সম্বলিত ম্যূরাল স্থাপন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। মেয়র ডা. শাহাদাত হোসেন এই ম্যূরালের উদ্বোধন করেন। এসময় জব্বারের বলিখেলার প্রবর্তক আব্দুল জব্বারের নামানুসারে চত্বরটিকে ‘জব্বার চত্বর’ নামকরণ করা হয়।
জব্বারের বলীখেলা উপলক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলীখেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল।
তিনি জানান, আগামীকাল ২৫ এপ্রিল বলীখেলার মূল আসর হলেও ২৪ এপ্রিল থেকে মেলা বসবে। আগামী ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা আছে। মাঠের পাশেই সরকারি মুসলিম হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র আছে। যার কারণে আগামী ২৬ এপ্রিল (রোববার) ভোরেই মেলা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, আবদুল জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা আয়োজক কমিটির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সদস্য খোরশেদ আনোয়ার বাবুল, আকতার আনোয়ার চঞ্চল, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, আবদুল করিম, হারুন জামান, ইসমাইল বালি, এস এম আবদুল্লাহ আকতার, মো. বেলাল প্রমুখ।
ডিবিটেক/এনএ/ইকে
মহিউদ্দিন আহমেদ ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এ এইচ এম বজলুর রহমান ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ড. সৈয়দ মুনতাসির মামুন ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সোহেল মৃধা ১২ সেপ্টেম্বর, ২০২৬
আসিফ শাহরিয়ার সুস্মিত ১১ সেপ্টেম্বর, ২০২৬
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৫
Dec 31, 2025
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Total Vote: 35
হ্যা
Total Vote: 50
আশীর্বাদ

