বেস্ট ইলেকট্রনিক্স-এ মিলছে ই-বাইক আইমা, লুইয়ান ও জুলং

১৮ এপ্রিল, ২০২৬ ০৯:২০  

বাংলাদেশে ইলেকট্রিক বাইকের চাহিদা দ্রুত বাড়ছে। বিগত ৫মাসে ইলেকট্রনিক টু-হুইলার মার্কেট সাইজ বেড়েছে ১৩৩% এর বেশি। ই-বাইক মার্কেটে বাংলাদেশে অন্যতম অংশীদার ডিএক্স গ্রুপ ডিএক্স গ্রুপের আমদানী করা বিশ্বখ্যাত ইলেকট্রিক বাইক ব্র্যান্ড আইমা, লুইয়ান ও জুলং -এর মডেলগুলো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী বেস্ট ইলেকট্রনিক্সের শোরুমগুলোতে।

ডিএক্স গ্রুপের সঙ্গে অংশীদারত্বে নেওয়া এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী, টেকসই ও আধুনিক যাতায়াতের বিকল্প তুলে ধরার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকেরা নির্ধারিত শোরুমে সরাসরি বাইক দেখে কিনতে পারবেন, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও অর্ডার দেওয়ার সুযোগ থাকছে।

ডিএক্স গ্রুপ জানিয়েছে, বাংলাদেশের সড়ক পরিস্থিতি, জ্বালানী সাশ্রয় ও পরিবেশ বান্ধব যাতায়াত সমাধান বিবেচনায় বিশ্ববিখ্যাত সব ব্রান্ড এর আকর্ষণীয় সব মডেলের ই-বাইক নিয়ে তারা কাজ করছে। তন্মধ্যে 'আইমা' একটি উল্লেখযোগ্য ব্রান্ড। বিশ্বে সর্বাধিক বিক্রিত ই-বাইক ব্রান্ড হিসেবে আইমা এখন বিশ্বের নাম্বার ওয়ান ব্রান্ড হিসেবে ই-বাইক জগতে নিজেদের নাম লিখিয়েছে। আইমা ব্র্যান্ডের এ৫১১ মডেলে একবার চার্জে প্রায় ৯০ কিলোমিটার চলা সম্ভব। এছাড়া এফ৫২০ মডেলটি স্পোর্টি ডিজাইন ও শক্তিশালী মোটরের জন্য আলাদা আকর্ষণ তৈরি করবে। উন্নত গ্রাফিন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের ফলে এসব বাইকে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স পাওয়া যাবে ।

অন্যদিকে, ডিএক্স গ্রুপের আনা আরেকটি ব্রান্ড হলো 'লুইয়ান'। বিশ্বের শীর্ষস্থানীয় ৫টি ই-বাইক ব্রান্ডের একটি লুইয়ান। নিজেদের ই-বাইকে ৫বছরের ওয়ারেন্টি সেবা নিশ্চিত করে লুইয়ান বিশ্বের 'মোস্ট ডিউরেবল' ব্রান্ড হিসেবে নিজেদের নাম লিখিয়েছে। বাংলাদেশে একমাত্র ই-বাইক ব্রান্ড হিসেবে লুইয়ান ৫বছরের বিক্রয় পরবর্তী সেবা প্রধান করছে। লুইয়ান ব্র্যান্ডের বাইকগুলোতে রয়েছে লিকুইড কুলড মোটর প্রযুক্তি ও এনএফসি-ভিত্তিক অ্যান্টি-থেফট সিস্টেম। এমওয়াইসি মডেলটি টেকসই গঠন ও দীর্ঘ রেঞ্জের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

জুলং ব্র্যান্ড তুলনামূলক কম দামে ভালো পারফরম্যান্স দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে। জি২৫ ও জেডএস মডেলগুলো শহরের যাতায়াত ও শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উপযোগী বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএক্স গ্রুপের আনা সবগুলো ব্র্যান্ডের বাইকেই গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬০ থেকে ৯০ কিলোমিটারের বেশি পথ চলতে সক্ষম।

আকর্ষণীয় এই ই-বাইক গুলো ৭৯,৯৯০ টাকা থেকে শুরু করে ১,২৫,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জে সর্বোচ্চ ৫বছরের ওয়ারেন্টি সহ বেস্ট ইলেকট্রনিকস শো-রুম সহ দেশব্যাপী ডিএক্স এর অনুমোদিত ৩৩টি রিটেইল পয়েন্ট থেকেও কেনা যাবে ।

ডিএক্স নিউ এনার্জি ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ব্যবসা প্রধান হারুন রশীদ বলেন, “ইলেকট্রিক যানবাহন এখন আর ভবিষ্যৎ নয়, এটি বর্তমান বাস্তবতা। জ্বালানির বাড়তি খরচ ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইভি একটি কার্যকর সমাধান। আমরা সবার জন্য সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করতে কাজ করছি।”

বেস্ট ইলেকট্রনিক্স এর এমডি ও সিইও সৈয়দ তাহমিদ জামান রাশিক বলেন, "ডিএক্স গ্রুপের সাথে তিনটা ব্র্যান্ডের ইভি নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। খুব দ্রুতই সারা বাংলাদেশের বেস্ট ইলেকট্রনিক্সের প্রতিটা শোরুমে এই ব্র্যান্ডগুলোর বাইক বিক্রয় শুরু হবে। আমি আশা করছি ডিএক্স গ্রুপের সাথে একত্র হয়ে সবচেয়ে সুন্দর বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে পারব আমরা৷"

বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের বিভিন্ন বড় শহরের বেস্ট ইলেকট্রনিক্স শোরুমে এসব ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকেরা সহজ কিস্তি সুবিধা (ইএমআই) ও উদ্বোধনী বিশেষ ছাড়ের সুযোগও পাচ্ছেন।

বিস্তারিত তথ্য ও মূল্য জানতে বেস্ট ইলেকট্রনিক্সের শোরুম বা তাদের ওয়েবসাইট ভিজিট করা যাবে। এছাড়াও ডিএক্স এর অনুমোদিত রিটেইল পয়েন্ট ও অনলাইন থেকে সরাসরি অর্ডার করা যাবে godxg.com ভিজিট করে।