ইনোভেস টেকনোলজিস–ব্র্যাকনেটের কৌশলগত অংশীদারিত্ব

ইনোভেস টেকনোলজিস–ব্র্যাকনেটের কৌশলগত অংশীদারিত্ব
৪ এপ্রিল, ২০২৬ ১০:১৪  

আইওটি (IoT) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট পণ্য ‘টিপসই’ (Tipsoi) নিয়ে দেশের বাজারে কার্যক্রম বিস্তারে কৌশলগত অংশীদারিত্বে করলো ইনোভেস টেকনোলজিস এবং ব্র্যাকনেট।

ইনোভেস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুনিরুল আলম এবং ব্র্যাকনেটের অপারেশনস প্রধান আরিফ হোসেন সম্প্রতি এ নিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

৪ এপ্রিল, শনিবার সম্প্রতি সম্পাদিত এ চুক্তি বষয়ে জানিয়েছে টিপসই।

এতে জানানো হয়, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনোভেস টেকনোলজিসের হেড অব মার্কেটিং অর্ণব সিকদার, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ইকবাল হোসেন, প্রজেক্ট ম্যানেজার মোহাইমিন মাহতাব সামির। ব্র্যাকনেটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ফাইন্যান্স মো. সাইফুদ্দিন খালেদ এবং হেড অব সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মো. তৌহিদুল হকসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে টিপসই-এর রিয়েল-টাইম ও যাচাইযোগ্য কর্মী উপস্থিতি ব্যবস্থাপনা সক্ষমতা এবং ব্র্যাকনেটের শক্তিশালী এন্টারপ্রাইজ কানেক্টিভিটি ও ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক একসঙ্গে কাজ করবে। এর ফলে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আরও দক্ষ ও জবাবদিহিমূলকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।

উভয় প্রতিষ্ঠান জানায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের এন্টারপ্রাইজগুলোকে লক্ষ্য করে যৌথভাবে সমাধান বাস্তবায়ন এবং বাজার সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করতেই এই সমঝোতা চুক্তি।

ডিবিটেক/টিবিও/ইকে