বিকাশ ফুটসাল কার্নিভাল চ্যাম্পিয়ন এশিয়ান গ্রুপ
চট্টগ্রামের শীর্ষ ১৬টি ব্র্যান্ডের অংশ গ্রহণে শেষ হলো “বিকাশ ফুটসাল কার্নিভাল ২০২৬”। উৎসবমুখর ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ফুটসাল কার্নিভালে চ্যাম্পিয়ন হয়েছে এশিয়ান গ্রুপ এবং রানার-আপ হয়েছে উৎসব সুপার মার্কেট।
বন্দরনগরীর প্রিমিয়ার মাল্টি-স্পোর্ট ডেসটিনেশন সিকো এরিনা ফুটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ান গ্রুপ, শৈল্পিক, সেকশন সেভেন গ্রুপ, সেভেন ডেজ, মেট্রোপলিটান হসপিটাল, ওয়েস্টউড, সনেট গ্রুপ, রেডিসন ব্লু, নাহার এগ্রো, কিশোয়ান গ্রুপ, সিকো এরিনা, সাজিনাজ হসপিটাল, উৎসব সুপার মার্কেট, হোম রেসিপি, ক্লিফটন গ্রুপ ও অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সঙ্গে খেলে বিজয়ী হয় এই দুই দল।
কার্নিভাল এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন সহ বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।
ডিবিটেক/বিজ্ঞপ্তি/এমইউএম







