রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
আসন্ন ঈদুল ফিতরে তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত সোশ্যাল মিডিয়ায় ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ্জ’ শুরু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভিভোর অফিসিয়াল ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে নিজেদের ঈদ উদযাপন, নাচ বা সৃজনশীল মুহূর্তের শর্ট-ভিডিও বা রিলস তৈরি করে অংশ নিতে পারবেন।
নতুন ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে এই প্রতিযোগিতা বলে ৯ মার্চ, সোমবার এক বার্তায় জানিয়েছে ভিভো বাংলাদেশ।
এতে বলা হয় প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের অফিসিয়াল মিউজিক ট্র্যাকটি (লিঙ্ক: https://shorturl.at/DexDs) ব্যবহার করে ভিডিও তৈরি করে ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। পোস্টের সাথে ব্যবহার করতে হবে #YSoCoolEidAnthem হ্যাশট্যাগ। একজন অংশগ্রহণকারী একাধিক ভিডিও জমা দেওয়ার সুযোগ পাবেন।
বিজয়ীদের নির্বাচন করা হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করে। আকর্ষণীয় এই চ্যালেঞ্জের পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য থাকছে ব্র্যান্ড-নিউ ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোন, রিরো প্যাডসহ ভিভোর পক্ষ থেকে আরও নানাবিধ উপহার।
ডিবিটেক/এমআই/ইকে







